নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সময় বাড়লো ৯ দিন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার
প্রতীকী ছবি
শিল্পকলা একাডেমিতে ২৭ জুলাই থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলমান ‘২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২২’-এর সময়সীমা আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সারাদেশের শিল্পী ও শিল্পরসিক দর্শকদের চাহিদার প্রেক্ষিতে সময় বৃদ্ধি করার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
মঙ্গলবার শিল্পকলার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় চিত্রশালার গ্যালারি ২, ৩, ৪, ৫ ও ৬ এবং ভাস্কর্য গ্যালারিতে প্রদর্শনী চলছে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এদিকে প্রদর্শনী নিয়ে গ্যালারির পাশাপাশি অনলাইনে একাডেমির ওয়েবসাইট www.shilpakala.gov.bd ভার্চুয়াল ডিসপ্লের মাধ্যমে প্রকাশ করা হবে। এ ছাড়াও প্রদর্শিত ছবিগুলো নিয়ে ক্যাটালগ প্রকাশ করা হয়েছে।
এ বছর নবীন (বয়স ২১ থেকে ৩৫ বছর) ১ হাজার ১৯ জন শিল্পীর ২ হাজার ৩৮টি শিল্পকর্ম জমা পড়ে। এরমধ্যে থেকে শিল্পকর্ম নির্বাচকমন্ডলী ৩৫৬ জন শিল্পীর ৪২২টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম বিদ্যমান। বিশেষ এ কিউরেটেড প্রদর্শনীর ভাবনা ও পরিকল্পনায় ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
উল্লেখ্য, গত ২৭ জুলাই বুধবার সন্ধ্যা ৭ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই ২৩তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল