নভেম্বরে সুস্মিতার বিয়ে!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
আবেদনময়ী অভিনেত্রী সুস্মিতা সেন ৪৩ বছর বয়সে মনের মানুষ খুঁজে পেয়েছে। যদিও ক্যারিয়ার জুড়ে অনেকের সঙ্গেই প্রেমের গুঞ্জন শোনা গেছে তার। সবশেষ পর্যন্ত ২৮ বছর বয়সী রোহমান শোলের সঙ্গে প্রেমের সম্পর্কে থিতু হয়েছেন তিনি।
যদিও মাঝে এই প্রেমের সম্পর্কে বিচ্ছেদের সুর বেজে উঠেছিল। কিন্তু সুস্মিতার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছে। দিন শেষে ভালো আছেন সুস্মিতা-রোহমান এ কথা বলার অপেক্ষা রাখে না। গেল বছর থেকেই তাদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিয়ের পিঁড়িতে আর বসা হয়নি তাদের।
তবে চলতি বছর রোহমানের সঙ্গে সুস্মিতার বিয়ের একটা ভালো সম্ভাবনা রয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে খবরে এমনটাই আঁচ করা যায়।
আসছে নভেম্বর বা ডিসেম্বরেই বিয়ে সেরে ফেলবেন তারা। নয়া গুঞ্জন, এরই মধ্যে নাকি সুস্মিতাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোহমান। আর সুস্মিতাও নাকি সম্মতি জানিয়েছেন।
কীভাবে এই প্রেমের সূত্রপাত জানতে চান সুস্মিতার ভক্তরা। এ ব্যাপারে অভিনেত্রী জানালেন, সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তিদের মেসেজ পড়ার একেবারেই পক্ষপাতী নন তিনি। ফলে জমা হয়েছিল প্রচুর মেসেজ। একদিন হঠাৎ সেগুলো খুলে দেখতে শুরু করেন সুস্মিতা। এভাবেই অন্যমনস্ক হয়ে তিনি খুলে ফেলেন রোহমানের মেসেজ। সেই থেকে শুরু কথা। তারপর তা গড়ায় প্রেমে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







