ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৪:০২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

নমাজের ভঙ্গিতে মন্ত্রপাঠ ছোট্ট শিশুর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৯:১৮ পিএম, ১২ জুন ২০১৮ মঙ্গলবার

সামনেই ইদ। হিন্দুরাষ্ট্র ভারতজুড়ে পবিত্র রমজান পালন করছেন মুসলিমরা। সন্ধ্যা হলেই মসজিদে শোনা যায় আজান। এর মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাম্প্রদায়িকতার খবর আসে। রক্ত না ঝরাতে কাশ্মীরে শান্তির বার্তা দিয়েছিল কেন্দ্র। তাতেও থেমে থাকেনি শত্রুরা। মৃত্যু হয়েছে সাধারণ মানুষ থেকে সেনা জওয়ানের। তবে এসব অশান্তির মধ্যেই মন জয় করে নিল মুম্বাইয়ের এক ছোট্ট মেয়ে।

 

নমাজ আর পুজোর তফাৎ বোঝে না সে। মন্দির না মসজিদ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, নমাজের ভঙ্গিতে তখন গায়ত্রী মন্ত্র উচ্চারিত হল তার গলায়। ছোট্ট সেই মেয়ের বাবা রোহন সোলাংকর ট্যুইটারে মেয়ের এই ঘটনার কথা পোস্ট করেছেন।


তিনি লিখেছেন, ‘মেয়ে হঠাৎ বলল যে সে নমাজ পড়বে। একেবারে নমাজের ভঙ্গিমায় মাথা নিচু করে বসল সে। তারপর গায়ত্রী মন্ত্র আওড়াতে শুরু করল, কারণ ও শুধু এই মন্ত্রটাই জানে।’ রীতিমত ভাইরাল সেই ট্যুইট। হাজার হাজার মানুষ ‘লাইক’ করে বুঝিয়ে দিয়েছেন, এমন সম্প্রীতিই তারা চান।

 

রোহনের ট্যুইটের জবাবে আরও একজন তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন বলেছেন, তিনিও তার ছেলেবেলায় এমন কাণ্ড ঘটিয়ে ছিলেন। মায়ের কালো ওড়না নিয়ে নমাজ পড়তে বসে গিয়েছিলেন। আর ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র পড়েছিলেন।


রোহন পরে লিখছেন, প্রথমটায় তিনি দেখেন তার মেয়ে বিড়বিড় করে কী যেন বলছে, তারপর শুনতে পান সেটা আসলে গায়ত্রী মন্ত্র। তিনি আরও জানিয়েছেন, যে তাঁর বাড়ির কাছেই রয়েছে একটি মসজিদ। আর তিনি খুশি যে তাঁর মেয়ে ছেলেবেলা থেকেই আজানের সুর শুনতে শুনতে বড় হচ্ছে। যাতে বড় হয়ে এই আওয়াজটা তাঁর কাছে পরিচিত হয়ে থাকে।