নরওয়ে : অভিবাসীদের সচেতনতায় ধর্ষণ প্রতিরোধ ক্লাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:২৪ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
ফাইন ছবি
পাশ্চাত্যের আধুনিক এক দেশের নাম নরওয়ে। দেশটিতে মোট জনসংখ্যা ৫০ লাখ। যার মধ্যে ৪ লাখ এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসী। এই চার লাখের বেশি অভিবাসীকে জায়গা দিয়েছে নরওয়ে। তবে এখানের অত্যাধুনিক জীবনযাত্রার সাথে এ অভিবাসীরা নিজেদের খাপ খাওয়াতে গিয়ে হিমসিম খাচ্ছেন তারা। যে কারণে নরওয়ের মতো একটি উদার পশ্চিমা সমাজে এসে নতুনভাবে জীবন শুরু করা তাদের অনেকের জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ।
তাই তাদের এ উদ্ভুত সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে সে দেশের বেশ কিছু মানুষ। তারা বিশেষ কালচারাল কোডিং ক্লাসের ব্যবস্থা করেছে যেখানে এ অধিবাসীরা পূর্ণাঙ্গভাবে সব বিষয়ে সহায়তার পাবে।
এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন মার্গারেট বার্গ। তিনি বলেন, `এই কোর্সে গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য একদল নারীকে একতাবদ্ধ থাকার বিষয়টিকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ধর্ষণ ও যৌন সহিংসতা। কিন্তু ভিন্ন এক সংস্কৃতির মাঝে কীভাবে শিশুদের বড় করে তুলতে হয় সে বিষয়েও তাদের সচেতন করা হয়।
মার্গারেট বার্গ আরো বলেন, এটা বেশ ভালো কাজ করছে। এই কোর্সের শেষে তাদের কাছে প্রশ্ন থাকে যে, অভিভাবক হিসেবে তাদের সবচেয়ে বেশি হতাশ করবে কোন বিষয়টি? যদি আপনার মেয়েটি ধর্ষণের শিকার হয় সেটি ? নাকি-যদি আপনার ছেলেটি কাউকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়, সেটি? অনেক আলাপ আলোচনার পর আমরা যে বিষয়ে ঐকমত্যে পৌঁছাই সেটি হলো, এমন ক্ষেত্রে মেয়েটি হয় ঘটনার শিকার অর্থাৎ ভুক্তভোগী। কিন্তু ছেলে সন্তানটি যদি হামলাকারী হয় সেটি বাবা-মার জন্য বেশি হতাশাজনক।
ইথিওপিয়া থেকে আসা অভিবাসী ওয়ারকিয়ে বলেন, আজ আমি জানতে পারলাম যে আমার সঙ্গে কোনো কিছু ঘটলে কোথায়, কার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেইসঙ্গে কেউ যৌন হয়রানি কিংবা ধর্ষণের শিকার হলে তাকে কীভাবে সাহায্য করতে হবে, জানলাম। এই ইস্যুতে এখন আমিও পারবো অন্য কাউকে শেখাতে।`
চার বছর আগে সিরিয়া থেকে শরণার্থী হয়ে এসেছেন মায়সাম এবং মোহাম্মদ। ভালো চাকরি জুটেছে তাদের, সেইসঙ্গে বেশকিছু নরওয়েজিয়ান বন্ধু হয়েছে।
মায়সাম বলেন, `যখন আমরা নরওয়েতে চলে এলাম, তখন এখানকার সরকারের কাছ থেকে বেশ ভালো সহায়তা পেয়েছি। দেশটি সম্পর্কে এবং এখানকার ভাষা সম্পর্কে বেশকিছু কোর্স করার সুযোগ হয়েছে।`
এই সিরীয় নারী অভিবাসী মনে করেন, এখানে যে ধরনের কোর্স হচ্ছে, মেয়েদের এ ধরনের সুযোগ দরকার যাতে তারা সহিংসতা এবং যৌন সহিংসতার বিষয়ে আরো জানতে পারে।
মানবাধিকার বিশ্লেষকগণ মনে করেন এ প্রশিক্ষণের মাধ্যমে ৪ লাখ অধিবাসী আধুনিক দেশে থাকার জ্ঞান লাভ করবে। বিশেষ করে নারীরা অন্ধকার জগত সম্পর্কে ধারনা পাবেন। যা তাদের সব ধরনের অনাকাঙ্খিত বিষয় থেকে সতর্ক ও বিপদমুক্ত রাখবে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু



