নরসিংদীতে দুর্ঘটনায় নিহত নারীসহ ৬ জনের পরিচয় মিলেছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ২৭ অক্টোবর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় নিহত ৬ জনের পরিচয় মিলেছে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন এসব তথ্য জানান। এর আগে শনিবার দুপুর ১টার দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন–শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া গ্রামের রহির ছেলে সিএনজিচালক শাহিন (৩৫), মনোহরদী উপজেলার চকবগাদী গ্রামের সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের মোস্তফা (৪৮), ফারুক মিয়া (৫৫) ও তার স্ত্রী নয়নতারা (৫০)।
এর মধ্যে আবু বক্কর সিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মারুফা শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্সের শিক্ষার্থী। ফারুক ও নয়নতারা মারুফার হবু শ্বশুর-শাশুড়ি বলে জানান মারুফার ভাই শাহজাহান। মারুফা, ফারুক ও নয়নতারা নরসিংদী সদরে যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে। এ ছাড়া, কলেজ শিক্ষক আবু বক্কর সিদ্দিক যাচ্ছিলেন নিজ প্রতিষ্ঠান সরকারি মহিলা কলেজে ডিগ্রি পরীক্ষায় ডিউটি দেওয়ার উদ্দেশ্যে। বাকিরা যাচ্ছিলেন শিবপুরের ইটাখোলায়৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর মনোহরদী থেকে ২ নারীসহ ৫ জন যাত্রী নিয়ে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিলো একটি সিএনজিচালিত অটোরিকশা। সিএনজিটি শিবপুরের চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিএনজি চালকসহ ৫ যাত্রী। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন গণমাধ্যমকে বলেন, নিহত ৬ মরদেহের মধ্যে ৪ জনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। কলেজ শিক্ষক আবু বকর সিদ্দিক এবং সিএনজিচালক শাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে আছে৷ এ ছাড়া, এই ঘটনায় সিএনজিচালক শাহিনের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে৷ এছাড়া ট্রাক ও ট্রাকচালক আটক আছে৷
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া







