নরসিংদী রেল স্টেশনে নারীদের ‘অহিংস অগ্নিযাত্রা’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
নরসিংদী রেলওয়ে স্টেশনে অশালীন পোষাক পরার অজুহাতে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও তার ২ বন্ধুকে হেনস্তার প্রতিবাদে রাজধানী ঢাকা থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছেন একদল নারী। অন্তত ২০ জন নারীর এই দল তাদের এ ভ্রমণের নাম দিয়েছেন ‘অহিংস অগ্নিযাত্রা’। তারা রাজধানীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী বলে জানা গেছে।
শুক্রবার (২৭ মে) সকালে একটি ট্রেনে করে তারা নরসিংদী স্টেশনে যান বলে নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ-তরুণীরা হলেন, তৃষিয়া, সুরভী, এ্যানি, আনোয়ার, অর্ণব, নুভা, মম, অপরাজিতা, সামিহা, সানজানা, স্মিতা, লক্ষ্মী, অন্তরা, মিশু, প্রমি, জিসা, নিশা, বিজু, ইফফাত, নীল। তারা একেকজন নারীবাদী, শিল্পী, সংগঠক, নাট্যকর্মী, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী, গবেষক, উন্নয়নকর্মী ও প্রকৌশলী।
দলটির সদস্য তৃষিয়া নাশতারান জানান, আমাদের ইচ্ছামতো পোশাক পরে নরসিংদী রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছি আমরা। এটা আমাদের নিরব প্রতিবাদ। আমরা স্টেশনে এসে এখানকার মানুষদের সাথে কথা বলেছি, সেদিনের ঘটনা সম্পর্কে জানতে চেয়েছি।
নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা গণমাধ্যমকে জানান, একদল সংগঠক শুক্রবার সকালে স্টেশনে আসেন এবং বেশ কয়েকটি উপদলে ভাগ হয়ে স্টেশনের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন ও ছবি তোলেন। এ সময় তারা স্থানীয়দের সাথে কথা বলে আমার কক্ষে এসে সেদিনের ঘটনা নিয়ে আলোচনা করেছেন।
উল্লেখ্য, গত ১৮ মে ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এক তরুণী দুই বন্ধুকে নিয়ে ঘুরতে এসে স্থানীয় এক মাঝবয়সী নারী ও কয়েকজন বখাটের হাতে হেনস্তার শিকার হন। এ ঘটনার পরে, পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করে এবং পরে এক যুবককে গ্রেপ্তার করে। তবে, ঘটনার ৭ দিনের বেশি পার হলেও ঘটনার মূল হোতা মাঝবয়সী ওই নারীকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


