নর্থ সাউথের ছাত্রীকে হয়রানি : মার খেয়ে শিক্ষকের মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
নর্থ সাউথের প্রক্টরসহ পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আতিকুর রহমান। দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে খণ্ডকালীন এই শিক্ষককে মারধর করার ঘটনা ঘটে। সেই ঘটনার রেশে তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন আতিকুর রহমান। সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়।
ভাটারা থানা থেকে জানা গেছে, আতিকুর রহমান নর্থ সাউথে খণ্ডকালীন পড়ালেও তিনি মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নিয়মিত শিক্ষক। মামলায় নর্থ সাউথের ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আসামিরা হলেন- হয়রানির অভিযোগকারী ওই নারী শিক্ষার্থী, শায়েখ আফসার ফাহিম, দীপঙ্কর দাশ, হাইমিন আল মঈদ ও তানজিব ইসলাম মিথিল।
রোববার (১৭ এপ্রিল) ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, নর্থ সাউথের শিক্ষার্থী (হয়রানির অভিযোগকারী নারী শিক্ষার্থী) ওই শিক্ষকের কাছে একটি কোর্সের পরীক্ষার প্রশ্ন চেয়েছিলেন। তিনি দিতে রাজি হননি বলে ক্ষিপ্ত হয়ে ৫ বন্ধুকে দিয়ে তাকে মারধর ও হেনস্তা করান ওই নারী শিক্ষার্থী।
এদিকে ঘটনাটির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং আতিকুরকেই বহিষ্কার করায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু নোমান এম আতাহার আলী ও সেই ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও আরেকটি মামলা করেছেন শিক্ষক আতিকুর রহমান খান।
সেই মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার একটি কফি শপে ডেকে নিয়ে শিক্ষককে মারধর করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেটির ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে তাকে হেনস্তা করা হয়েছে।
এ বিষয়ে প্রকৃত ঘটনা না জানা গেলেও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) জানায়, আতিকুর রহমান ওই ছাত্রীকে হয়রানি করেছেন। এ কারণে তাকে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও তাকে আজীবনের জন্য ক্যাম্পাসে নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পুসাব দাবি করে, ক্লাসের এক শিক্ষার্থী ম্যাথ বুঝতে আতিকুরের বিশ্ববিদ্যালয় অফিস রুমে গেলে তিনি ওই শিক্ষার্থীকে নানাভাবে হয়রানি শুরু করেন। আতিকুর বিভিন্ন সময় শিক্ষার্থীকে দেখা করার প্রস্তাব দিতে থাকেন। মধ্যরাতে নিয়মিত ফোন দিয়ে উত্ত্যক্ত করতেন। শিক্ষার্থী দেখা না করতে টিউশনসহ বিভিন্ন অজুহাত দিতে থাকে। কিন্তু আতিকুর উল্টো শিক্ষার্থীকে বলেন বাইরে টিউশনি না করিয়ে বরং তাকে পড়াতে। এজন্য তিনি ওই শিক্ষার্থীকে আইফোনসহ বিভিন্ন দামি উপহার দেওয়ার প্রস্তাব দেন।
উপায় না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থী নিজ বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সহযোগিতায় অভিযুক্ত আতিককে বসুন্ধরার একটি ক্যাফেতে দেখা করার কথা বলেন। এ সময় আগে থেকে উপস্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলেন। আতিক এক লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাবও দেন। শিক্ষার্থীরা তাকে ধরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে সোপর্দ করলে অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আজীবনের জন্য নিষিদ্ধ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
- দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









