ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৩:৩২:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

নাইজেরিয়ার চার্চে বন্দুকধারীর গুলিতে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ৬ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নাইজেরিয়ার অনদো প্রদেশের একটি চার্চে প্রার্থনার সময় বন্দুকধারীদের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনের তথ্যমতে, অনদো প্রদেশের ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক চার্চে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে সব ধরনের চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন অনদো প্রদেশের গভর্নর।

এদিকে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রায়ই চাঁদা আদায়ে অপহরণের ঘটনা ঘটে। তবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ধরনের হামলার ঘটনা বিরল। সূত্র: রয়টার্স