না.গঞ্জ সিটি কর্পোরেশনে ৭১৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৫১ পিএম, ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার
২০১৮-২০১৯ অর্থ বছরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ৭শ’ ১৫ কোটি ৫১ লাখ ২১ হাজার ৩৭৭ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা: সেলিনা হায়াত আইভী।
বুধবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় প্রাঙ্গণে এ বাজেট ঘোষণা করেন তিনি। এই বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৬৩৬ কোটি ৪৮ লাখ ১ হাজার ২৩ টাকা আয় এবং মোট ৬২৭ কোটি ৪৯ লাখ ৪৪ হাজার ৬৩৪ টাকা ব্যয় ধরা হয়েছে। ঘোষিত বাজেটে ৮ কোটি ৯৮ লাখ ৩৮৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
মেয়র আইভী বলেন, সিটি কর্পোরেশনের ৫০টি মাসিক সভায় ২০৩০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এরমধ্যে ৬৮৭টি গৃহীত প্রকল্পের বিপরীতে ১২৬৭ কোটি ৯৫ লাখ ৩৭ হাজার ৯৬৩ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। ইতোমধ্যে ৮৪৬ কোটি ৬৯ লাখ ৪ হাজার ৫৩৫ টাকার কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট প্রকল্পের কাজ চলমান আছে।
তিনি বলেন,সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৪৩০ কোটি ৪৯ কোটি ৯০ হাজার ৫৭৭ টাকার, কদমরসুল অঞ্চলে ৩৮৬ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৫৩ টাকার ও নারায়ণগঞ্জ অঞ্চলে ৪৫১ কোটি ২২ লাখ ১৪ হাজার ৩৩৩ টাকা প্রকল্প গ্রহণ করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে মেয়র আইভী ৫ বছর, ১০ বছর ও ২০ মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। এবারের বাজেটে রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুন:নির্মাণ, বৃক্ষ রোপন, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থপনা ও জরুরী ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধুলার মানোন্নয়ন, স্ট্রীট লাইট স্থাপনে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়াও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় নগরবাসীর স্বাস্থ্যসেবা বৃদ্ধির জন্য একটি মাতৃসনদ কেন্দ্র এবং তিনটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
এডিবি, সিজিপি, এমজিএসপি, এডিপি প্রকল্প সহায়তার মাধ্যমে অবকাঠামো নির্মাণ ও পুন:নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোশেনের আয়বর্ধক প্রকল্প হিসেবে নিজস্ব ভূমিতে বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশাম উল হকসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ।
পরে অনুষ্ঠানে উপস্থিত নগরবাসী ও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মেয়র আইভী। এসময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা









