ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:৩৩:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত আওয়ামীলীগ নেত্রী

আপডেট: ০৩:৫৯ পিএম, ২০ জুলাই ২০১৫ সোমবার

natore Anjumanস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নাটোর : নাটোরের সিংড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আঞ্জুমান আরার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। রবিবার রাতের এ ঘটনায় স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সোমবার রাত পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। সিংড়া পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ৯টার দিকে আঞ্জুমান আরা তার ভাড়া বাড়ি সিংড়া পৌর শহরের চাঁদপুর মহল্লায় ফিরছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর আক্রমণ চালায়। আঞ্জুমান আরার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতে থাকলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আঞ্জুয়ারা দাবি করেন, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিল। সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল ঊইমেননিউজকে জানান, খবর পেয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেছেন। সেখানে কর্তব্যরত ডাক্তারদের কাছে তার চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন। রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনও মামলা বা অভিযোগ দায়ের হয়নি। ২০.০৭.২০১৫