ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:৩৪:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

নাট্যাচার্য সেলিম আল দীনের স্ত্রীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১০ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার

নাট্যাচার্য সেলিম আল দীনের স্ত্রী জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক বেগমজাদী মেহেরুন্নেসা পারুল ইন্তেকাল করেছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক এ কে এম ইউসুফ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রোগাক্রান্ত হয়ে হলিফ্যামিলি হাসপাতালে ভর্তি ছিলেন মেহেরুন্নেসা পারুল। তার কোনো সন্তান না থাকায় আত্মীয়-স্বজনরাই দেখাশুনা করতেন। বাদ আসর জাবি উপাচার্য বাসভবনের সামনের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর অরুণা পল্লিতে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেন।

সেলিম আল দীন ১৯৭৪ সালে বেগমজাদী মেহেরন্নেসার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালের ১৪ জানুয়ারি সেলিম পৃথিবী ছেড়ে চলে যান।