ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১১:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নাতনির সঙ্গে জমিয়ে ক্যারাম খেললেন শর্মিলা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৫ মে ২০২২ রবিবার

নানি-নাতনির ক্যারামে চোখ।

নানি-নাতনির ক্যারামে চোখ।

মেয়ে সোহা আলি খান এবং নাতনি ইনায়ার সঙ্গে দেহরাদূনে ছুটি কাটাতে গেছেন শর্মিলা ঠাকুর। সেখানেই দিদা-নাতনিতে জমজমাট ক্যারামের আসর বসে। ছোট্ট ইনায়ার গভীর মনোযোগ বোর্ডের দিকে। সাজানো ঘুঁটির দিকে স্ট্রাইকার তাক করে ‘দেবী’। ব্যস পলকে ক্যামেরাবন্দি!

ইনস্টাগ্রাম স্টোরিতে সেই স্নেহভরা মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোহা। সঙ্গে গরমের ছুটির আরও একগুচ্ছ ছবি। কোনওটায় মা-মেয়ে। সোহা আর তার ছোট্ট মেয়ের রংমিলন্তি মিষ্টি গোলাপি রঙা সাজে। কোনওটায় আবার দোলনায় বসে ইনায়া। মায়ের সঙ্গে গল্পে মত্ত।

ছুটি ফুরোলেই আবার যে যার কাজে ফেরা। ১১ বছর পরে পর্দায় ফিরতে চলেছেন শর্মিলা ঠাকুর। বর্ষীয়ান অভিনেত্রী কাজ করছেন ওটিটি ছবি ‘গুলমোহর’-এ। সঙ্গে রয়েছেন অমোল পালেকর ও মনোজ বাজপেয়ীরা। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগস্টে।