ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

নারায়ণগঞ্জবাসীকে মডেল সিটি উপহার দেব : আইভী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৪ জানুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগে কোন বিভক্তি নেই। দলের সব নেতা-কর্মী আমার সঙ্গে কাজ করছে। আমি বিজয়ী হলে নারায়ণগঞ্জবাসীকে মডেল সিটি উপহার দেব। অসমাপ্ত কাজ শেষ করবো।

নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণার সময় মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে তার কিছুক্ষণ পর স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তকে ইঙ্গিত করে আরটিভিকে বলেন, এসি রুমে বসে নির্দেশ দিয়ে লাভ নেই, শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবো। নারায়াণগঞ্জের বিএনপি নেতাকর্মীরা আমার সঙ্গে আছে।