নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে ১৭ পরিবারকে উদ্ধার পুলিশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে মৌচাক মার্কেট এলাকায় বাড়িতে তালা মেরে ১৭ পরিবারকে জিম্মি করে রাখার খবর জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগী বাড়িওয়ালার ছেলের দাবি, মাসুদ রানা নামের এক ব্যক্তি তাদের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রথমে রাস্তায় দেয়াল নির্মাণ করে পরে বাড়িতে তালা ঝুলিয়ে দেয়। তবে পুলিশ বলছে, দুইপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ রয়েছে।
বাড়িওয়ালার ছেলে রনি জানান, আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল স্থানীয় প্রভাবশালী মাসুদ রানা নামে এক থানা আওয়ামী লীগ নেতার ছেলে। টাকা না পেয়ে তিনি প্রথমে আমাদের প্রবেশ পথে দেয়াল নির্মাণ করেন। একপর্যায়ে আমরা টাকা দিতে না চাইলে বাড়ির বাইরে তালা মেরে দেন। সারা দিন আমরা কেউ বাড়ি থেকে বের হতে পারছি না। বিষয়টি পুলিশ সুপার জায়েদুল আলমকে জানালে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক গণমাধ্যমকে জানান, জমি নিয়ে বিরোধের জন্য মাসুদ রানা নামের এক যুবক মৌচাক এলাকার জব্বার মিয়ার বাড়ির পরিবারের সদস্যদের যাতায়াত পথ বন্ধ করে দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
-জেডসি
- চিত্রনায়িকা পরীমণিকে হত্যার হুমকি
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
- আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের
- আজ সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে








