নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় আটক পাঁচশতাধিক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৫ এপ্রিল ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
করোনার হটস্পট হিসাবে স্বীকৃত নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় পাঁচ শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এরপর আটককৃতদের নিজ নিজ বাসায় পৌঁছে দেয় পুলিশ। তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড জব্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বাল্কহেড যোগে নদী পথে কিশোরগঞ্জ যাওয়ার পথে ফতুল্লা ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে ধাওয়া করে প্রায় ৭২ জন যাত্রীকে আটক করা হয়।
পরে যাত্রীরা যেখান থেকে এতে উঠেছিল সেখানে পৌঁছে দেয়া হয়েছে এবং ট্রলার ও বাল্কহেড আটক করা হয়েছে।
একই রাতে ফতুল্লার টাগারপার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হওয়া যাত্রীবোঝাই তিনটি পিকআপ আটক করা হয়। এতে প্রায় দেড় শতাধিক যাত্রী ছিল।
ওসি আরও জানান, এ রাতেই মাউরাপট্টি থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করা যাত্রীভর্তি চারটি পিকআপ আটক করা হয়েছে। এসব পিকআপে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল।
ওসি জানান, ফতুল্লার পঞ্চবটী থেকে কিশোরাগঞ্জ যাওয়ার পথে সাইনবোর্ড এলাকায় প্রায় ৬০ জন যাত্রীসহ একটি ট্রাক আটক করা হয়। সব যাত্রীকে যেখান থেকে উঠেছিল সেখানে ফিরিয়ে দেয়া হয়েছে। প্রতিটি গাড়িই থানা হেফাজতে নেয়া হয়েছে।
তবে আটককৃতরা জানান, কাজকর্ম না থাকায় তারা খাবারে সমস্যায় ছিল। তাছাড়া এখানে থাকাটা ঝুঁকি মনে করেই তারা নিজ গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
আটককৃতদের বেশির ভাগই রাজশাহী, দিনাজপুর, রংপুর ও কুস্টিয়া জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) রাজধানী সংলগ্ন নারায়ণগঞ্জ জেলাকে করোনার হটস্পট হিসাবে ঘোষণা করেছে।
বর্তমানে দেশের অন্য যে কোনও জেলা থেকে নারায়ণগঞ্জে করোনা সংক্রমন বেশি। এ নিয়ে সেখানকার বাসিন্দারা ভয়াবহ আতঙ্কে ভুগছেন।
এ কারণে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ফতুল্লা থেকে রাতের আঁধারে নানা কৌশলে বিভিন্ন জেলায় পালিয়ে যাচ্ছে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


