নারায়ণগঞ্জ লকডাউন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
লকডাউন ঘোষণা করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা, সদর ও বন্দর উপজেলাকে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রবিবার রাত ১১টায় জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ, সেনাবাহিনী ও র্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এই ঘোষণার ফলে সোমবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হতে পারবে না এই অঞ্চলের বাসিন্দারা। লকডাউন চলাকালীন অবস্থায় অকারণে বের হলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন।
এর আগে, রবিবার বিকালে বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের শহর এলাকা লকডাউন অথবা প্রয়োজনে কারফিউ জারির জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি। অপরদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সমগ্র নারায়ণগঞ্জ জেলাকে লকডাউনের আওয়াতায় আনার অনুরোধ জানিয়েছেন।
নারায়ণগঞ্জ সিটি কপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের প্রাদুর্ভাবে নাসিক এলাকা দিন দিন সংক্রমিত হচ্ছে। ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে দুইজন মৃত্যুবরণ করাসহ একাধিক ব্যক্তি আক্রান্ত হওয়ার পর প্রশাসন বিভিন্ন এলাকা লকডাউন করেছে। নাসিক এলাকায় ইপিজেড, গার্মেন্ট শিল্প, বাড়ি, কলকারখানাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বড় বড় মিল কারখানা রয়েছে বিধায় এলাকাটি শ্রমিক অধ্যুষিত। ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি অত্যধিক। তাই সাধারণ মানুষের জীবন রক্ষার্থে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাটি লকডাউন অথবা প্রয়োজনে কারফিউ জারি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আবেদন জানিয়েছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।
এদিকে একইদিন সংসদ সদস্য শামীম ওসমান গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জ ক্রমশ করোনা ছড়িয়ে পড়ছে। যত দ্রুত সম্ভব সমগ্র নারায়ণগঞ্জকে লকডাউনের আওতায় আনতে হবে। এ ব্যাপারে তিনি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


