ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৮:০১:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নারীকে আত্মমর্যাদাশীল হতে শিখিয়েছেন রোকেয়া : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:০৪ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭ রবিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নারীকে স্বায়ত্তশাসিত ও আত্মমর্যাদাশীল হতে বেগম রোকেয়া গভীরভাবে অনুপ্রাণীত করেছিলেন। তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন তিনি। 

বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্বাস করতেন নারীকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে। শত বাধা সত্ত্বেও নারী সমাজকে স্বাবলম্বী করতে সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

খালেদা জিয়া বলেন, এদেশের রক্ষণশীল সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন এদেশের নারী জাগরণের অগ্রদূত। তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পশ্চাৎপদ অবস্থান। উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রধান অবলম্বন।