নারীদের ড্রাইভিং লাইসেন্স না দেওয়ার নির্দেশ তালেবানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৩ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পুরুষতান্ত্রিক রক্ষণশীল দেশ হলেও আফগানিস্তানের রাস্তায় নারীরা গাড়ি চালাচ্ছেন, এমন দৃশ্য বিরল নয়। বিশেষ করে উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে। কিন্তু এবার সেখানেই নারীদের নতুন ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছে শাসকগোষ্ঠী তালেবান। খবর এএফপির।
হেরাতের ট্রাফিক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রধান জান আগা আচাকজাই বলেছেন, নারী গাড়িচালকদের লাইসেন্স দেওয়া বন্ধ করতে আমাদের মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে... তবে শহরে নারীদের গাড়ি চালানো বন্ধ করতে বলা হয়নি।
২৯ বছর বয়সী নারী আদিলা আদিল পেশায় ড্রাইভিং প্রশিক্ষক। তার নিজেরই একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। আদিলা বলেন, আমাদের পরবর্তী প্রজন্ম মায়েদের মতো একই সুযোগ পাবে না, তা নিশ্চিত করতে চায় তালেবান। আমাদের ড্রাইভিং শিক্ষা না দিতে ও লাইসেন্স ইস্যু না করতে বলা হয়েছে।
গত বছরের আগস্টে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ১৯৯৬-২০০১ সালের তুলনায় তালেবানের এবারের শাসনামলে বেশি উদারতা দেখানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তারা। তবে সেটি হয়নি। আফগানদের অধিকারে একের পর এক খড়গ বসায় তালেবান, বিশেষ করে নারী ও মেয়েদের বিষয়ে।
পরিবারের জন্য ঈদ উপহার কিনতে গাড়ি চালিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন শাইমা ওয়াফা নামে এক নারী। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে তালেবানের এক রক্ষীকে বলেছিলাম, ট্যাক্সি ড্রাইভারের পাশে বসার চেয়ে নিজে গাড়ি চালানো আমার পক্ষে বেশি স্বস্তিদায়ক। ভাই বা স্বামী কখন বাড়িতে আসবে, তার জন্য অপেক্ষা না করে পরিবারকে আমার গাড়িতে বসিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সক্ষমতাটা জরুরি।
অবশ্য প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান নাইম আল-হক হাক্কানি বলেছেন, নারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধে আনুষ্ঠানিক কোনো আদেশ দেওয়া হয়নি।
তবে তালেবান সাধারণত জাতীয়ভাবে লিখিত আদেশ দেওয়ার বদলে স্থানীয় কর্তৃপক্ষকে আদেশ জারির সুযোগ দেয়, তা কখনো কখনো মৌখিক আদেশও হয়ে থাকে।
আফগানিস্তানের রাস্তায় বহু বছর ধরে গাড়ি চালাচ্ছেন ফেরেশতেহ ইয়াকুবি। তিনি বলেন, কোনো গাড়িতে লেখা নেই যে, এটি শুধু পুরুষদের। মূলত গাড়ি চালানো নারীই তুলনামূলক বেশি নিরাপদ।
সূত্র: এনডিটিভি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











