নারীদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে রামদেব
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৩ পিএম, ২৯ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শাড়িতে নারীদের সুন্দর লাগে, সালোয়ার কামিজ পরলে দুর্দান্ত লাগে, আমার মতে কোনো পোশাক না পরলেও নারীরা সুন্দরী— এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন ভারতের যোগগুরু রামদেব। গত শুক্রবার দেশটির থানেতে আয়োজিত নিখরচায় যোগ প্রশিক্ষণ শিবিরে এ বিতর্কিত মন্তব্য করেন তিনি। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তাকে ক্ষমা চাইতে হয়েছে।
নারীদের পোশাক নিয়ে তার মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়। রামদেব যেই অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছেন সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী (গায়িকা) অমৃতা ফড়নবিশসহ অনেকে।
রামদেবের মন্তব্যের জেরে বিজেপি বিরোধী দল সোচ্চার হয়। প্রতিবাদে কেরালায় বিক্ষোভ করে কংগ্রেস। সরব হয় মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের শিবসেনা ক্যাম্প। দিল্লির মহিলা কমিশন, মহারাষ্ট্রের মহিলা কমিশন ক্ষমা চাওয়ার দাবি জানায়। পাশাপাশি তৃণমূলের সংসদ সদস্য মহুয়া মৈত্র এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে টুইট করেন।
তারপরই মহারাষ্ট্র মহিলা কমিশন এ বিষয়ে রামদেবকে নোটিশ পাঠায়। সেখানে তিন দিনের দিনের মধ্যে নিজের অবস্থার স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়। তারপরই ক্ষমা চেয়ে বিবৃতি দেন যোগগুরু।
মহারাষ্ট্র মহিলা কমিশনের পক্ষ থেকে চেয়ারপারসন রূপালী চাকানকার জানান, রামদেব এই ইস্যুতে ক্ষমা চেয়েছেন। তার নথি মহারাষ্ট্র মহিলা কমিশনের হাতে এসে পৌঁছেছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








