নারীদের বেতন কমিয়ে দিল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৬ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর থেকে যত ধরনের বিধিনিষেধ জারি করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি করেছে নারীদের বিষয়ে। এবার আফগান নারীদের বেতন কমিয়ে দিয়েছে তালেবান।
এর আগে মেয়েদের গতিবিধি, ভূমিকা গুরুত্বহীন করে দেওয়ার চেষ্টা করছে তালেবান, রাজনীতি থেকে মেয়েদের সরিয়ে দেওয়া, জনসমক্ষে তাদের চলাফেরা কমিয়ে ফেলা, শিক্ষা নিষিদ্ধ করা এবং কাজের সুযোগ সীমিত করে ফেলা।
সরকারি কর্মক্ষেত্রে নিযুক্ত আফগান নারীদের বেতন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমাদ ওয়ালি হকমাল এএফপিকে বলেন, যে নারীরা বাড়িতে আছেন এবং অফিসে যান না তারা প্রতি মাসে ৫ হাজার আফগানিস পাবেন। যেসব নারীরা সরকারি হাসপাতাল বা স্কুলসহ তাদের নিজ নিজ অবস্থান অনুযায়ী বেতন দেওয়া হবে।
মন্ত্রণালয়ের মধ্যে প্রশাসনিক পদ যারা মাসে প্রায় ২০ হাজার আফগানি বেতন পেতেন, তালেবানের ক্ষমতা দখলের পরে ১৫ হাজারে কমিয়ে আনা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ২৫ বছর বয়সি এক নারী জানান, ২০২১ সালের শুরু থেকে কাবুলের বাইরে তথ্য ও সংস্কৃতি বিভাগে নিযুক্ত ছিলেন তিনি। তার বেতন ১০ হাজার আফগানি কমে গেছে।
তিনি বলেন, বাড়িতে থাকতে বাধ্য হওয়া ইতোমধ্যেই আমাদের জন্য একটি উল্লেখযোগ্য সমস্যা- আমরা খুব খারাপ এবং মনস্তাত্ত্বিক চাপের মধ্যে আছি। এখন আমাদের বেতন কমে গেছে।
নারীদের প্রতি কঠোর নীতি ব্যাপকভাবে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে তালেবান। অনেক নারী অধিকার বলেছেন, তালেবানদের এই কাজ নারীদের মৌলিক মানবাধিকারের স্পষ্ট লংঘন। আফগান নারীদের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ চরম অবনতি হচ্ছে।
তালেবান পূর্ববর্তী বিদেশি-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত বেশিরভাগ নারীকে অফিসে যেতে নিষেধ করেছিল। সেই সময় তালেবান শর্ত দেয় তাদের পুরো বেতন মাস শেষে তাদের কাছে পৌঁছে যাবে। তবে এই নীতি এখন পরিবর্তিত হয়েছে।
সূত্র: সামা টিভি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা






