ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১২:০৭:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নারীদের যৌন হয়রানি বরদাস্ত করা হবে না: ইভাঙ্কা ট্রাম্প

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৪২ পিএম, ৪ নভেম্বর ২০১৭ শনিবার

জাপানের রাজধানী টোকিওতে এক অনুষ্ঠানে শুক্রবার ইভাঙ্কা ট্রাম্প বলেছেন, নারীদের ওপর যৌন হয়রানি কোনভাবেই বরদাস্ত করা হবে না। তিনি কর্মক্ষেত্রে নারীদের যথাযথ সম্মান দেয়ার আহবান জানিয়েছেন। বিনোদন জগৎ ও রাজনৈতিক অঙ্গনের অনেক বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে বিশ্বব্যাপী খবর প্রকাশিত হওয়ার পর তিনি এমন বক্তব্য দিলেন।
 
রাজধানী টোকিওতে এক অনুষ্ঠানে শুক্রবার তিনি এ কথা বলেন।
 
টোকিওতে আয়োজিত নারী বিষয়ক বিশ্ব সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প বলেন, প্রায় সর্ব ক্ষেত্রে আমাদের সমাজ নারীদের যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছে। কেবলমাত্র যৌন হয়রানি নয়, আরো অনেকভাবেই নারীদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এটা আর কখনো বরদাস্ত করা হবে না।
 
উল্লেখ্য, হলিউড প্রযোজক হার্ভে উইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির বোমা ফাটানোর অভিযোগ ওঠার পর থেকে বিষয়টি গুরুত্বের সাথে সকলের সামনে চলে আসে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী এক যৌন কেলেঙ্কারির ঘটনায় এ সপ্তাহে পদত্যাগ করেন।