ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ২২:৫৯:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

নারীদের সব জড়তা ভাঙতে হবে : জাসিন্দা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৪ পিএম, ২০ এপ্রিল ২০১৮ শুক্রবার

নিউজিল্যান্ডের নারী প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডান। ক্ষমতায় আসার পর থেকে নিজের কর্তব্যপরায়ণতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার প্রমান মিলল এবারও। সাত মাসের অন্ত:সত্ত্বা হয়েও জাসিন্দা কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে ইউরোপ সফর করছেন।

 

সোমবার থেকে শুরু হওয়া এ সফরে ফ্রান্স, বার্লিং ভ্রমণ শেষে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন আজ বৃহস্পতিবার। এ বছরের জানুয়ারিতে তার সন্তানসম্ভবা হওয়ার খবর জানাজানি হয়। এরপর থেকে কর্মরত মা হিসেবে রীতিমত আদর্শ হয়ে উঠেছেন তিনি।

 

এখন একটু খুরিয়ে খুরিয়ে চলতে হয় জাসিন্দাকে। সফরকালে এক সাক্ষাৎকারে মানসিকভাবে উজ্জীবিত এ প্রধানমন্ত্রী বলেন, শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থতা বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানত না। এখন পায়ের ব্যথা একটু বেড়েছে। তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।

 

অথচ সাক্ষাৎকার দেওয়ার সময় পায়ে ব্যথার জন্যই জুতো না পরে শুধু মোজা পরে ছিলেন জাসিন্দা। এ জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, কিছুদিন পর হয়ত খুব বেশি চলাফেরা করায় কিছুটা অসুবিধে দেখা দিতে পারে। তবে এর জন্য যাতে বিশেষ কোন অসুবিধে না হয় সে বিষয়ে আমি সচেতন।

 

নিউজিল্যান্ডের ৪০তম প্রধানমন্ত্রী হিসেবে গত অক্টোবরে নির্বাচিত হন লেবার পার্টির ৩৭ বছর বয়সী এই নেত্রী। ২০০৪ সালে সাধারণ নির্বাচনে এমপি হিসেবে প্রথম নির্বাচিত হন। তারপর শুধু এগিয়ে যাবার পালা। তিনিই বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী যিনি এই বয়সে এই পদে রয়েছেন।

 

জাসিন্দা একজন বলিষ্ঠ নারীবাদী এবং সামাজিক, প্রগতিশীল, উদীয়মান রিপাবলিকান। তার মতে নারীদের সব অলসতা, জড়তা ভাঙতে হবে, তবেই নারী সামনের দিকে এগিয়ে যাবে। জাসিন্দা মনে করেন নারীদের কাছে অসম্ভব বলতে কিছু নেই।

 

গর্ভপাতকে বৈধতা দিতে চান নিউজিল্যান্ডের এ সাহসী প্রধানমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন দেশ সফরে যান তিনি। অস্ট্রেলিয়ায় বসবাসরত নিউজিল্যান্ডের নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা বিশেষ করে চিকিৎসা সেবা দেয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মতৈক্যে পৌছান।

 

শিশুদের অধিকারের ব্যাপারেও সজাগ জাসিন্দা। দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নানারকম উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অন্ত:সত্ত্বা হওয়ায় নিজের চরম ইচ্ছেবোধ থাকা সত্বেও শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। যদিও কাউকে তা বুঝতে দিচ্ছেন না।

 

একজন নারী কতটুকু দায়িত্ববান হলে সাত মাসের সন্তানসম্ভবা হয়েও নিজের কর্তব্য তথা দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে কাজ করে চলেছেন। নিজের ব্যক্তিগত স্বস্তির কথা মাথায় আনছেন না মোটেও। আগামী জুন মাসে ৬ সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাবেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তার আগ পর্যন্ত এরকম শারীরিক অবস্থা নিয়েই গতিময় থাকবেন বিশ্বের নারীদের নব্য আদর্শ জাসিন্দা আর্ডার্ন।