নারীবাদীদের ‘দুশ্চরিত্রা’ বলে গালি ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ নারীবাদীদের ‘নোংরা দুশ্চরিত্রা’ বলে গালি দিয়েছেন। অপর একজনের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন। যা কোনোভাবে রেকর্ড হয়ে যায়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্যারিসে ধর্ষণে অভিযুক্ত অভিনেতা ও কমেডিয়ান আরি আবিত্তানের একটি অনুষ্ঠানে যোগ দেন ফার্স্ট লেডি। আরি আবিত্তানের ওই অনুষ্ঠানের বিরোধীতা জানিয়ে নারীবাদীরা বিক্ষোভ করে আসছেন।
গার্ডিয়ান জানিয়েছে, গত রোববার আবিত্তান ওই অনুষ্ঠানে পারফর্ম করার আগের দিন রাতে নারীবাদীরা এতে বাগড়া দেন। তারা তাকে ধর্ষক বলে স্লোগান দেন।
পরেরদিন রোববার এই অভিযুক্ত ধর্ষকের সঙ্গে অনুষ্ঠানের পেছনের মঞ্চে ব্রিজিত ম্যাক্রোঁকে কথা বলতে দেখা যায়। ওই সময় ব্রিজিত ম্যাক্রোঁ আবিত্তানকে কেমন আছেন জিজ্ঞেস করেন। ওই সময় অভিযুক্ত ধর্ষক বলেন, তিনি ভীত। কারণ এর আগেরদিন নারীবাদীরা এখানে বাগড়া দিয়েছিল।
তখন ব্রিজিত ওই নারীবাদীদের ‘নোংরা দুশ্চরিত্রা’ হিসেবে অভিহিত করে বলেন, তারা যদি আবারও আসে তাহলে তাদের ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হবে।
পরবর্তীতে ব্রিজিতের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় তিনি ওই অভিনেতাকে শান্ত করার চেষ্টা করছিলেন। কারণ এরআগের দিন তার অনুষ্ঠানে নারীবাদীরা আসায় তিনি ভীত ছিলেন।
‘আমরা সবাই’ নামে একটি নারীবাদী সংগঠন আবিত্তানের অনুষ্ঠান পণ্ড দেওয়ার চেষ্টা করেছে। তারা বলেছে, ফ্রান্সে ধর্ষকদের বিচার করা হয় না। তারা এর প্রতিবাদে ওই অভিযুক্ত ধর্ষকের অনুষ্ঠানে ঝামেলা সৃষ্টি করেছেন।
আবিত্তানের বিরুদ্ধে আনা ধর্ষণের মামলা ২০২৪ সালে বাতিল করে দেন বিচারকরা। কারণ তার বিরুদ্ধে শক্তিশালী কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আদালতের ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আপিল করা হয়।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











