নারীর এই গোপন সমস্যায় কেবল শারীরিক কষ্ট নয়, ক্ষতি মনেরও
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১১ জানুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
আজকাল নারীদের মধ্যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সমস্যা খুব স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। মূলত অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেই এমনটা হচ্ছে। আর তাই পিসিওডি’র উপসর্গ নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পিসিওডি এর কারণে ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত রক্তপাত, ব্রণ, পিরিয়ড ক্র্যাম্পের মতো সমস্যা দেখা দেয়। এসব নিয়ে মাথা ঘামালেও একটি বিষয় বেশিরভাগ নারী এড়িয়ে চলেন। সেটি হলো মানসিক স্বাস্থ্য। পিসিওডির কারণে শরীরের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মনও।
পিসিওডি কী?
এটি একটি হরমোনজনিত রোগ। এই স্বাস্থ্য সমস্যার কারণে নারীদের দেহে অ্যান্ড্রোজেনের (পুরুষ হরমোন) আধিক্য বেড়ে যায়। পাশাপাশি বাড়ে ইনসুলিন হরমোনেরও মাত্রা। এগুলো শরীরের সঙ্গে মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে।
পিসিওডি থাকলে নারীরা কোন ধরনের মানসিক সমস্যায় ভোগেন? জেনে নিন-
মানসিক অবসাদ
পিসিওডি হলে হরমোনের ভারসাম্যহীনতার জেরে মানসিক চাপ বাড়তে থাকে। অ্যান্ড্রোজেন ও ইনসুলিন হরমোনের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যেতে পারে। ফলে শরীরে কোনো কাজের এনার্জি থাকে না, বার বার মুড সুইং হয়। অনেকসময় কারো সঙ্গে কথা বলতে ভালো লাগে না। নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন রাখতে ইচ্ছে করে। ডিপ্রেশনের অন্যতম কারণ এই সোশ্যাল আইসোলেশন। পিসিওডি থাকলে মাথার ভেতর নানা ধরনের নেগেটিভ চিন্তাভাবনা ঘুরতে থাকে। ওভারথিঙ্কিং মানসিক অবসাদ বাড়িয়ে তোলে।
ঘুমের সমস্যা
ঘুমের ওপর প্রভাব ফেলে পিসিওডি। হরমোনের ভারসাম্যহীনতা, অত্যধিক স্ট্রেস, মুড সুইং, খিটখিটে মেজাজ—এমন ছোট ছোট বিষয়ই ঘুম নষ্ট করে দেয়। এই সমস্যায় ভোগা ব্যক্তিদের ৭-৮ ঘণ্টার নিরবিচ্ছিন্ন ঘুম হয় না। পাশাপাশি দেখা দেয় অনিদ্রার সমস্যা। চোখের পাতায় ঘুম আসতে চায় না। মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভালো না হলে তার প্রভাব পড়ে শরীরের ওপর। সেসঙ্গে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হয়। ঠিকমতো ঘুম না হলে বাড়ে ডিপ্রেশনের ঝুঁকি।
বডি ইমেজ
পিসিওডি থাকলে ওজন বেড়ে যায়। এটি খুব স্বাভাবিক সমস্যা। মুড সুইংয়ের জেরে বাড়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা। হরমোনের ভারসাম্যহীনতার জেরেও ওজন বাড়ে। এছাড়া মুখে ব্রণ ও রোমের আধিক্যও দেখা দেয়। ফলে স্বাভাবিকভাবেই চেহারা দিন দিন খারাপ হতে থাকে। এটি মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করে।
পিসিওডি সমস্যায় ভোগা ব্যক্তিরা সারাক্ষণ ভাবতে থাকেন, কীভাবে বডি ইমেজ ঠিক করা যায়, কীভাবে পরিষ্কার ত্বক পাওয়া যায়, কোন পোশাক পরলে মেদ লুকানো যাবে ইত্যাদি। এই চিন্তা অনেক ক্ষেত্রেই মানসিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কমিয়ে দেয় আত্মবিশ্বাস।
শরীরের পাশাপাশি খেয়াল রাখুন মনের। কীভাবে ভালো থাকবেন তা খুঁজে বের করুন, পর্যাপ্ত ঘুমান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







