ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৮:৫৯:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

নারীর ছুরিকাঘাতে ব্যাংক অব আমেরিকার কর্মকর্তা নিহত 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৬ এএম, ২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে এক নারীর ছুরিকাঘাতে নিহত ব্যক্তি ব্যাংক অব আমেরিকার একজন ভাইস প্রেসিডেন্ট বলে জানা গেছে। পরে ওই নারী পুলিশের গুলিতে নিহত হন।

বুধবার (২ সেপ্টম্বর) PIX11 নিউজকে ব্যাংক অব আমেরিকার এক মুখপাত্র জানান, সোমবার টাইমস স্কয়ারে ছুরিকাঘাতের ঘটনায় প্রতিষ্ঠানটির বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্তি নিহত হয়েছেন।

প্রতিষ্ঠানটির মুখপাত্র এক বিবৃতিতে বলেন,  আমরা আমাদের সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। তিনি একজন মূল্যবান সহকর্মী ছিলেন। তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

কর্তৃপক্ষ জানায়, ৩২ বছর বয়সী পিয়াচেন্তি নিউ জার্সির চেস্টার এলাকার বাসিন্দা ছিলেন। তাকে ছুরিকাঘাত করেন ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস। একই ঘটনায় ছুরিকাহত ৬৮ বছর বয়সী এক ব্যক্তি বেঁচে যাবেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার কয়েক মুহূর্ত আগে সিসনেরোসকে বলতে শোনা যায়, “আমি আর পারছি না, আমি আর পারছি না।”

পুলিশ জানিয়েছে, হাতে ছুরি থাকা অবস্থায় সিসনেরোসের সঙ্গে প্রায় চার মিনিট কথা বলার চেষ্টা করেন কর্মকর্তারা। পরে তাকে টেজার করা হয়। কিন্তু টেজার করার পরও তিনি ছুরি হাতে পুলিশ কর্মকর্তাদের দিকে এগিয়ে যান। তখন কর্মকর্তারা গুলি চালান। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সিসনেরোসের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। ২০১৮ ও ২০১৯ সালে নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) সঙ্গেও তার যোগাযোগের নথি রয়েছে।