ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৪:৪৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

নারীর স্বাধীনভাবে চলাফেরা সাংবিধানিক অধিকার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৪ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

নরসিংদী রেল স্টেশনে পোশাকের জন্য তরুণীকে হেনস্তা প্রসঙ্গে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত উচ্চ আদালতের বক্তব্য যদি সঠিক হয় তবে তা জেন্ডার সংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একইসঙ্গে দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ১৭ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বক্তব্য যদি সত্যিই এমনটা হয় তবে তা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত সাংবিধানিক অধিকার, নারীর সমানাধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের নীতিমালা, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন সংক্রান্ত বর্তমান সরকারের গৃহীত নীতিমালার সাথে সাংঘর্ষিক হয়ে দাড়ায়। জেন্ডার সংবেদনশীলতাকে প্রশ্নবিদ্ধ করে। 

বিবৃতিতে আরো বলা হয়, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নে বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং নারীরা দৃপ্ত পদে এগিয়ে চলেছে। নারীর ব্যক্তি স্বাধীনতা,নারীর পছন্দ বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার, নারীর স্বাধীনভাবে চলাফেরার অধিকার সাংবিধানিক অধিকার।

এই পর্যবেক্ষণ জনপরিসরে নারীর স্বাধীন চলাচল ও নিরাপত্তা বিঘ্নিত করবে যা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অন্তরায় হবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তির নারীর মানবাধিকারের প্রতি এমন দৃষ্টিভঙ্গি ও বক্তব্য পক্ষান্তরে নারীর ন্যায়বিচার প্রাপ্তিকে অসম্ভব করে তুলবে। 

সর্বোচ্চ আদালতের প্রতি এ সংগঠন সবসময় শ্রদ্ধাশীল ও আস্থাশীল উল্লেখ করে বিবৃতিতে মানুষের অধিকার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠায়, নারীর অধিকার সমুন্নত রাখতে প্রজ্ঞা ও দূরদৃষ্টি সমন্বয়ে এ মহান প্রতিষ্ঠানের ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করা হয়।