নারী আসনে মনোনয়নপত্র নিলেন ১৬ নেত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ নিয়ে গঠিত সংরক্ষিত আসনে (৩০৫) আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট ১৬ নারীনেত্রী। এর মধ্যে রাজশাহী থেকে ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ৭ জন মনোনয়ন ফরম নিয়েছেন।
রাজশাহী থেকে মনোনয়ন ফরম তুলেছেন, এই আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, সদ্য বিদায়ী সাংসদ সদস্য বেগম আখতার জাহান, নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিন আকতার রেণী, সহ-সভাপতি নিঘাত পারভীন, মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন রেজা ফেন্সি, সংরক্ষিত কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি আবিদা আনজুম মিতা, জেলা মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন, সহ-সভাপতি রুখসানা মেহবুব চপলা এবং জেলা মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ইফফাত আরা কামাল।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে দলীয় মনোনয়ন ফরম তুলেছেন, জেলা মহিলা লীগের সভাপতি সাকিলা খাতুন পারুল, মহিলা বিষয়ক সম্পাদক নওরীন ওদুদ, জেলা মহিলা লীগের সাবেক সভাপতি প্রফেসর (অব.) সুলতানা রাজিয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার রেখা ও জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি।
এদিকে সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। একাদশ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসন পেয়েছে। তবে জাতীয় পার্টি ২২ আসন নিয়ে বিরোধী দলে থাকছে। এতে সংসদে ১৪ দলীয় জোটের সংসদ সদস্য দাঁড়িয়েছে ২৬৬টি। এক্ষেত্রে জোট পাবে ৪৪টি সংরক্ষিত নারী আসন। এর মধ্যে আওয়ামী লীগ ২৫৭ আসনে জয়লাভ করায় দলটি পাবে ৪২টি আসন এবং ১৪ দলের শরিকরা পাবে ২টি। আর জাতীয় পার্টি পাবে ৩টি সংরক্ষিত আসন।
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




