নারী ক্রিকেটারদের সুখবর দিল আইসিসি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। ছবি : বিসিবি
পুরুষদের তুলনায় নারী ক্রিকেটাররা কম অর্থ পান, তা নিয়ে সবসময়ই আলোচনা-সমালোচনা হয়। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেই সমালোচনা বন্ধ করল আইসিসি। ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এবারের আসরে মোট প্রাইজমানি হিসেবে রাখা হয়েছে প্রায় ৮.৭৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত আসরের তুলনায় এবার প্রাইজমানি প্রায় ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এবার অংশগ্রহণকারী দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে, যা টুর্নামেন্টের পরিধি ও প্রতিযোগিতার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার বা ২৮ কোটি ৮০ লাখ টাকারও বেশি। আর রানার্সআপ দলের জন্য বরাদ্দ ১১ লাখ ৭০ হাজার ডলার বা ১৪ কোটি ৪০ লাখ টাকার বেশি। সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দুটি দল ৬ লাখ ৭৫ হাজার ডলার করে এবং গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার বরাদ্দ রয়েছে।
কোনো ম্যাচ না জিতলেও প্রতিযোগী দেশগুলোর পকেটে ঢুকবে আকর্ষণীয় অঙ্কের অর্থ। বিশ্বকাপ খেলতে যাওয়া প্রতিটি দল পাবে ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) করে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পকেটে পুরবে ৩ কোটি ৫ লাখ টাকা।
১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের ৭টি ভেন্যুতে বসবে এই আসর। আগামী ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। ‘বি’ গ্রুপে খেলবে স্বাগতিক ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সঞ্জোগ গুপ্ত বলেন, ‘নারী ক্রিকেটের অগ্রগতি দ্রুততার সঙ্গে ঘটছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের ১২ প্রতিযোগী ও সম্মিলিত প্রাইজমানিও রেকর্ড অবস্থানে। যা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জোরালো ইঙ্গিত এবং খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








