নারী ক্রিকেট নিষিদ্ধ: আফগানদের বিপক্ষে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
ইতোমধ্যে আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করেছে তালেবানরা। এর প্রতিবাদ জানিয়ে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে টেস্ট খেলবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আজ বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
সিএর পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোন স্তরে নারীদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। সংবাদমাধ্যমে জানা গেছে, নারীদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান। এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল তা খেলা সম্ভব হবে না অস্ট্রেলিয়ার।’
অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালেবানের উপর নজর রাখা হচ্ছে। এটা চিন্তার বিষয়। কোনও খেলা থেকে নারীদের বাদ দেয়া মেনে নেয়া যায় না।’
তালেবান কর্তৃক আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করার বিষয়ে আইসিসির কাছে বিস্তারিত জানিয়েছেন কোলব্যাক।
তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির পদক্ষেপ নেয়া উচিত।’
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ পরবর্তী বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আফগানিস্তনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছে তারা।’
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











