নারী ক্রিকেট: বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪১ এএম, ৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান-জিম্বাবুয়ে-থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দশ দলকে নিয়ে আয়োজিত বাছাই পর্বের অন্য গ্রুপ, ‘এ’-তে আছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নেদারল্যান্ডস।
বাছাইপর্বে প্রত্যেক গ্রুপে পাঁচটি করে মোট দশটি দল অংশ নিবে। এরপর প্রতি গ্রুপের শীর্ষ তিন দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে শীর্ষ তিন দল বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।
২১ নভেম্বর বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংংলাদেশ ও পাকিস্তান। একই দিন মাঠে নামবে আরও ছয় দল। ওয়েস্ট ইন্ডিজ লড়বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে, জিম্বাবুয়ের খেলবে থাইল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ড মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। মূল লড়াইয়ের আগে ১৯ নভেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো।
আগামী ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব।
২০২২ সালে নিউজিল্যান্ডে হবে বিশ্বকাপের মূল পর্ব। সেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের সাথে সরাসরি খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ও ভারত। বাছাই পর্বের তিনটিসহ ৮ দল নিয়ে আগামী বছরের ৪ মার্চ থেকে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই। ৩ এপ্রিল হবে নারী বিশ্বকাপের ফাইনাল।
এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলেনি বাংলাদেশ। এর আগে দু’বার বাছাই পর্বে খেলে সাফল্য পায়নি বাংলাদেশ। প্রত্যকবারই পঞ্চম হয় তারা।
বাছাই পর্বটি ২০২০ সালের জুলাইয়ে শ্রীলংকায় হবার কথা ছিলো। কিন্তু কোভিড-১৯ মহামারী কারনে গেল বছর আসরটি পরিত্যক্ত করতে বাধ্য হয় আয়োজকরা।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ





