নারী জজদের জন্য ডে-কেয়ার সেন্টার হচ্ছে
আপডেট: ১২:১৬ পিএম, ৩০ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের নারী জজদের জন্য ডে-কেয়ার সুবিধা প্রদানে আইন মন্ত্রনালয় আগামীকাল (রোববার) থেকে কাজ করে যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
তিনি বলেছেন, নারী বিচারকদের শিশু সন্তানদের পরিচর্যার জন্য ডে-কেয়ার সেন্টার খুলতে যা যা করণীয় তার সবই করবে আইন মন্ত্রণালয়। শনিবার (মে ৩০) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ নারী জজ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রধান বিচারপতি এস কে সিনহার সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের বিশেষ অতিথি আইনমন্ত্রী বলেন, সাংবিধানিক বাধ্য-বাধকতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত সজাগ। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করতেও সক্ষম হয়েছে। ডে –কেয়ার স্থাপনে আইন মন্ত্রণালয় রোববার থেকেই কাজ শুরু করবে বলেও জানান তিনি।
নিরাপত্তা, আবাসিক সমস্যা, বছরের মাঝখানে বিচারক বদলি করাসহ বেশ কিছু দাবি প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন উপস্থিত নারী বিচারকরা। অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে অনুভূতি ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
সংগঠনের সভাপতি ও শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য বিচারক নুরুন্নাহার ওসমানীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন প্রমুখ।
৩০.০৫.২০১৫ - আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা











