নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: ট্রফি নিয়ে ফটোসেশনে অধিনায়করা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ২১ ফেব্রুয়ারি। তার আগে সোমবার ট্রফিসহ গণমাধ্যমের সাথে মুখোমুখি হন অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়করা।সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় তারোঙ্গা চিড়িয়াখানায় এদিন ফটোসেশনে অংশ নেন তারা।
২০১৮ সালে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। মালয়েশিয়া আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নেয় সালমা খাতুনের দল।
ছোট ফরম্যাটের বিশ্ব আসরেও গ্রুপ ‘এ’ তে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত। এছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে বাংলাদেশ নারী দলকে।

এই প্রসঙ্গে সালমা বলেন, এশিয়া কাপের যাত্রা আমাদের জন্য রোমাঞ্চকর ছিল। এখন দৃষ্টি বিশ্বকাপে। আপাতত ভাবনায় আছে কীভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো করা যায়।
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ছেলেরা চ্যাম্পিয়ন হওয়ার কারণে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নারী দলের কাপ্তান।তিনি বলেন, আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জিতেছে। অনুপ্রাণিত হয়ে আমরা শুরু থেকেই নিজেদের সেরাটা দিতে চাই।
এদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। পার্থে ভারতের বিপক্ষের লড়বে টাইগ্রেসরা।নিজেদের দ্বিতীয় ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ২৭ ফেব্রুয়ারি ক্যানেভেরায় বসবে ম্যাচটি।নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ফেব্রুয়ারি এবং ২ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজরা। দুটি ম্যাচ আয়োজন করা হবে মেলবোর্নের জংশন ওভালে।
দুই গ্রুপের সেরা চারটি দল খেলবে সেমিফাইনাল। শিরোপার লড়াইয়ে ৮ মার্চ বিশ্ব নারী দিবসে মুখোমুখি হবে সেমিতে জয়ী দুই দল।
-জেডসি
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











