নারী টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ পিএম, ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার
ফাইল ছবি।
আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দু’টি ম্যাচই হবে লাফবোরোতে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩০ দিন আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আগামী ৬ থেকে ১০ জুনের মধ্যে ১২টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
১২ জুন বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের।
এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ওই টুর্নামেন্টের আরেক দল নেদারল্যান্ডস।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি :
৬ জুন :
নেদারল্যান্ডস-স্কটল্যান্ড, ডার্বি
দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড, লাফবোরো
শ্রীলঙ্কা-পাকিস্তান, ডার্বি
বাংলাদেশ-নিউজিল্যান্ড, লাফবোরো
৮ জুন :
ওয়েস্ট ইন্ডিজ-ভারত, কার্ডিফ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, কার্ডিফ
৯ জুন :
স্কটল্যান্ড-পাকিস্তান, ডার্বি
বাংলাদেশ-আয়ারল্যান্ড, লাফবোরো
নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা, ডার্বি
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, লাফবোরো
১০ জুন :
ভারত-ইংল্যান্ড, কার্ডিফ
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, কার্ডিফ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








