ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ১৮:৫৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেপ্তার

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২১ মে ২০২৫ বুধবার

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল

বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২০ মে) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
তিনি জানান, নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

সম্প্রতি এক নারীকে মারধর করে টেনে হিঁচড়ে নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর ওই গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি নারী। এতে তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, ধর্ষণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

ওই মামলার প্রেক্ষিতেই সোমবার দিবাগত রাত আড়াইটায় ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবলকে গ্রেফতার করা হয়।

এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে ২০২৩ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসঙ্গত, ভারতীয় সংগীত প্রতিযোগীতা অনুষ্ঠান  ‘সা রে গা মে’ দিয়ে পরিচিত পান বাংলাদেশি এই গায়ক। ক্যারিয়ার কণ্ঠ দিয়েছেন একগুচ্ছ সিনেমার গানে। 

এর আগে মাদকে আসক্ত হয়ে সংগীত ছেড়েছিলেন তিনি। এরপর দীর্ঘ বিরতিত পর আবারও শ্রোতাদের সামনে হাজির হয়ে নোবেল জানিয়েছিলেন, তিনি আর কখনও দর্শকদের হতাশ করবেন। সব অতীত পেছনে ফেলে এখন নিয়মিত গান উপহার দেবেন।