নারী নেতৃত্বকে 'শোপিস' বলে বিপাকে এরশাদ
আপডেট: ১০:৩১ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নারী নেতৃত্বের প্রতি আবারও তার উষ্মা প্রকাশ করেছেন। এবার তিনি সংসদে দাঁড়িয়ে নারী নেতৃত্ব ও নারী সাংসদদের 'শো পিস' বলে অভিহিত করেন। তবে সংসদে উপস্থিত নারী সাংসদদের তীব্র প্রতিক্রিয়ার মুখে তিনি সে বক্তব্য অবশেষে প্রত্যাহার করেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তার স্ত্রী ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
গতকাল সোমবার সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ''আমরা কথায় কথায় বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, বিরোধীদলীয় নেতা নারী। এরাতো 'শো পিস'। বাইরে কিন্তু এই অবস্থা না।''
এরশাদের এই মন্তব্যকে 'অসংসদীয়' হিসেবে আখ্যায়িত করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তা এক্সপাঞ্জ করেন। পরে তার স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ তার বক্তব্যের শুরুতেই ওই বক্তব্যের জন্য সকলের কাছে ক্ষমা চান। তিনি বলেন, 'আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো তার শব্দ চয়ন ঠিক ছিল না।'
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সময় অধিবেশনে সংসদ নেতা শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন। তার এই বক্তব্যে অধিবেশন কক্ষে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। নারী সদস্যরা এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চিৎকার করতে থাকলে স্পিকার সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান। এমন পরিস্থিতির মধ্যেই এরশাদ বলতে থাকেন- 'বাইরে কিন্তু নারীরা অসহায়, বাইরে কিন্তু নারীরা অসহায়। আপনার মনে আছে, আমরা একুশে ফেব্রুয়ারি মালা দিতে যাই শহীদ মিনারে। সেখানে কেউ থাকে না। কোনো নারী সেখানে যায় না; ভয়ে যায় না।'
সদস্যদের প্রতিবাদের মুখে এরশাদ এক পর্যায়ে বলেন, 'ঠিক আছে, আমি যদি বলে থাকি, তাহলে প্রত্যাহার করে নিচ্ছি।'
এরশাদের বক্তব্য শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় পার্টির সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় সংসদের বিভিন্ন পদে আসীন নারীদের সম্পর্কে যে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেই সব শব্দ কার্যপ্রণালি বিধির ৩০৭-এর আলোকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। পরে বাজেট আলোচনায় অংশ নিতে দাঁড়িয়ে প্রথমেই স্বামীর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
৩০.০৬.২০১৫ - বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী











