নারী-পুরুষ সমান অধিকারে নিলো ভারতীয় সেনাবাহিনী পদক্ষেপ
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৩ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
নারী কর্মকর্তারা যেন পুরুষের সমান অধিকার পান সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরই অংশ হিসেবে লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ১০৮ জন মহিলা অফিসারকে সেনাবাহিনীর কর্নেল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীতে এত বেশি সংখ্যক মহিলা কর্মকর্তাকে একসঙ্গে কর্নেল পদে পদোন্নতি দেওয়ার ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন অভিজ্ঞ মহল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্নেল পদে উন্নীত হওয়া মহিলা কর্মকর্তাদের এই মাসেই দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ জারি করা হবে। চলতি জানুয়ারি মাসের শেষ পর্যন্ত পদোন্নতি পাওয়া মহিলা সেনা কর্মকর্তাদের বিভিন্ন শাখায় দায়িত্বভার গ্রহণের বিজ্ঞপ্তি জারি হবে।
প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীতে মহিলা কর্মকর্তাদের তাদের পুরুষ সহকর্মীদের সমকক্ষে নিয়ে যেতে গঠিত বিশেষ নির্বাচনি বোর্ডে গঠন করা হয়েছিল। এই প্রক্রিয়া গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত।
ভারতীয় সেনাবাহিনীতে গত ১৯৯২ সাল থেকে ২০০৬ সালের ব্যাচে বিভিন্ন বিভাগে ১০৮ জন কর্নেল শূন্য পদ রয়েছে। যার জন্য দাবিদার ২৪৪ জন মহিলা আধিকারিক। তাদের মধ্য থেকে ১০৮ জনকে বেছে নেওয়া হয়েছে।
এই পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে ৬০ জন মহিলা কর্মকর্তার সমন্বয়ে একটি নির্বাচনি বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২২ জানুয়ারির মধ্যে নির্বাচনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
ভারতীয় সেনাবাহিনীতে বর্তমানে ৬ হাজার ৮০৭ জনের বেশি নারী যুক্ত রয়েছেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











