ঢাকা, মঙ্গলবার ১৭, মার্চ ২০২৬ ২২:২৭:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

নারী ফুটবলারদের ক্যাম্প চট্টগ্রামে

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারী এশিয়ান কাপ ফুটবল আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে। এপ্রিলে থাইল্যান্ডে এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্তপর্ব। এ দুই আসরে অংশ নেবে বাংলাদেশের দুটি নারী ফুটবল দল। 

গত রবিবার বাফুফে ভবন সংলগ্ন টার্ফে প্রথমদিন অনুশীলন করিয়েছেন বাংলাদেশকে এশিয়ান কাপে তুলে ইতিহাস গড়া ব্রিটিশ কোচ পিচার বাটলার। মাঠ সংকট নিয়ে শুরু হলো দুটি আসরের প্রস্তুতি ক্যাম্প। 

প্রথমদিনের অনুশীলন শেষে বাটলার বলেন, ‘অনুশীলনের জন্য আমাদের কোনো মাঠ নেই। বাফুফের এই মাঠই ভরসা।’ 

নারী এশিয়ান কাপের ক্যাম্প বাফুফে ভবনে হবে না, আগেই ঘোষণা করেছেলে বাফুফে। বাফুফের পরিকল্পনা ছিল কোনো হোটেল বা রিসোর্টে আফঈদা খন্দকারদের ক্যাম্প করার। 

ঢাকার বাইরে ক্যাম্প করার জন্য বাফুফে দুটি জায়গা প্রাথমিকভাবে নির্বাচন করেছিল। একটি যশোরে, অন্যটি চট্টগ্রামে।