নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান। তারা দুজনই এ বিষয়ে রিট দায়ের করেন।
ক্রীড়া সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
পরে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর ঢাকা পোস্টকে বলেন, নারী ও পুরুষ ফুটবলারদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলাররা বছরে ৫০/৬০ লাখ টাকা বেতন পান। অথচ নারী ফুটবলাররা বছরে মাত্র ৬ থেকে ৭ লাখ টাকা বেতন পান। নারী ফুটবলারদের নিয়মিত বেতনও দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই, নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনো খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই টাকা এখনও দেওয়া হয়নি।
এসব বৈষম্য চ্যালেঞ্জ করে আমরা রিট দায়ের করেছি। আদালত রুল জারি করেছেন- বলেন ব্যারিস্টার সুমাইয়া।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







