নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
নারী ফুটবলের অন্যতম সফল কোচ ইংল্যান্ড নারী ফুটবল দলের প্রধান কোচ সারিনা উইগম্যান। ছবি: এএফপি
নারী ফুটবলের দ্রুত বিকাশের পাশাপাশি কৌশলগত ও নেতৃত্বের ভূমিকায় নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফার সর্বশেষ কাউন্সিল সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ফিফা আয়োজিত যেকোনো নারী টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলকে একজন নারী প্রধান কোচ বা সহকারী কোচ রাখতে হবে। খবর ইএসপিএনের।
নতুন নিয়ম অনুযায়ী বেঞ্চে অন্তত দুজন নারী স্টাফ রাখতে হবে, যার মধ্যে কোচও অন্তর্ভুক্ত থাকতে পারেন। প্রতিটি দলের মেডিক্যাল স্টাফে অন্তত একজন নারী থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এই উদ্যোগ তাদের বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য হলো নারী ফুটবলের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কৌশলগত ও নেতৃত্বের ভূমিকায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো নিশ্চিত করা।
এটি সব ধরনের যুব ও সিনিয়র টুর্নামেন্ট, জাতীয় দলের প্রতিযোগিতা এবং ক্লাব প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগামী সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের মাধ্যমে এর সূচনা হবে। এছাড়া, এই নিয়ম প্রযোজ্য হবে নারী চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় আসর, ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ এবং দুই বছর পর প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া নারী ক্লাব বিশ্বকাপেও।
এই বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই ফুটবলের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের আরও নারীর অন্তর্ভুক্তি প্রয়োজন।’
ফিফার প্রধান ফুটবল কর্মকর্তা জিল এলিস বলেন, ‘বর্তমানে কোচিংয়ে নারীর সংখ্যা যথেষ্ট নয়। পরিবর্তন দ্রুত আনতে হলে আমাদের আরও সুস্পষ্ট পথ তৈরি করতে হবে, সুযোগ বাড়াতে হবে এবং মাঠের পাশে নারীদের উপস্থিতি বাড়াতে হবে।’
নারী ফুটবলের উন্নতি হলেও কোচিং পদের বেশিরভাগই এখনও পুরুষদের দখলে। ২০২৩ সালের নারী বিশ্বকাপে ৩২ জন প্রধান কোচের মধ্যে মাত্র ১২ জন ছিলেন নারী।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











