নারী মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ভারতীয় শোবিজ অঙ্গনে রহস্যজনক মৃত্যুর তালিকা প্রতিনিয়ত বেড়ে চলেছে। এক সপ্তাহেই তিন মডেল ও অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কলকাতার বাংলা সিরিয়ালের পল্লবী দে ও কেরালার মডেল এবং মালায়লাম অভিনেত্রী সাহানার মৃত্যুশোক কাটতে না কাটতেই চিরবিদায় নিলেন দক্ষিণী মডেল ও অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর।
গত মঙ্গলবার (১৭ মে) সকালে অভিনেত্রীর নিজ ফ্ল্যাটেই সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শেরিনের মরদেহ পাওয়া গেছে। তিনি একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বসবাস করছিলেন শেরিন।
জানা গেছে, কয়েক দিন ধরেই বন্ধুদের সঙ্গে মনোমালিন্য চলছিল শেরিনের। এ কারণে তিনি বিষন্নতায় ভুগছিলেন। যাদের সঙ্গে এই অভিনেত্রীর মনোমালিন্য চলছিলো তাদের জবানবন্দি গ্রহণ করেছে পুলিশ।
২৬ বছর বয়সী এই মডেল ও অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেরিন আত্মহত্যা করেছে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৩ মে) সাহানার ঝুলন্ত লাশ উদ্ধারের মধ্য দিয়ে অভিনেত্রীদের এই রহস্যজনক মৃত্যুর মিছিল শুরু হয়েছে। এরপর রোববার (১৫ মে) তালিকায় যোগ হয় পল্লবী দে'র নাম। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৭ মে) শেরিনের নাম যুক্ত হয়েছে। রহস্যজনকভাবে ১৩, ১৫, ১৭-তেই নিভে গেলো সম্ভবনাময় কিছু নাম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




