ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৫২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

নারী-শিশুসহ রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ফরিদপুরে এনজিও'র মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

মিয়ানমারের রাখাইন প্রদেশে নারী-শিশুসহ অবাদে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহ (এনজিও) মানববন্ধন করেছে। সোমবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচিতে বিভিন্ন এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেছেন, রাখাইন প্রদেশে যেভাবে রোহিঙ্গারে হত্যা করা হচ্ছে তা অমানবিক। বিশেষ করে নারী ও শিশুদের ওপর নির্যাতন মেনে নেয়া যায় না। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগতে হবে। এ গণহত্যা বন্ধ করতে হবে।

তারা বলেন, রোহিঙ্গাদের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, নির্যাতিন ও দেশত্যাগ চলছে। বাংলাদেশে এরই মধ্যে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে। যার অধিকাংশ নারী এবং শিশু। মিয়ানমারের রাখাইন প্রদেশ এক মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।

কর্মসূচিতে বক্তব্য দেন মো. আজহারুল ইসলাম, সুরেশ চন্দ্র হালদার, আ ন ম ফজলুল হাদী সাব্বির, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মাহবুবুল ইসলাম পিকুল, কাজী আশরাফুল হাসান, জাহাঙ্গীর আলম, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের ওপর সব ধরনের নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগ বন্ধ করতে বক্তারা জাতিসংঘসহ আন্তর্জাাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে।