ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১২:০৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

নারী-শিশু ক্ষেত্রে অবদান : ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৬ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

নারী ও শিশু ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। সোমবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘দ্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ এই পুরস্কার প্রদান করে। 

 

শাহরুখের সঙ্গে এ দিন সঙ্গীতশিল্পী স্রো এল্টন জন এবং অস্ট্রেলীয় অভিনেত্রী কেট ব্ল্যানচেটকেও পুরস্কৃত করা হয়।

 

 


স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর’-এর প্রতিষ্ঠাতা শাহরুখ খান। বাবা তাজ মহম্মদ খানের নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান তৈরি করেছেন পুত্র শাহরুখ। ওই সংস্থা অ্যাসিড আক্রান্ত নারী ও অগ্নিদগ্ধদের জন্য কাজ করে। পাশাপাশি শিশুদের জন্য হাসপাতাল, ক্যান্রেসার চিকিৎসা এবং বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করে এই সংস্থা।

 


সম্মাননা অনুষ্ঠানে নিজের সেবামূলক কাজ নিয়ে বক্তব্য রাখেন শাহরুখ খান। তিনি বলেন, এই সম্মানে আমি গভীর ভাবে কৃতজ্ঞ। একই মঞ্চে পুরস্কৃত করা হয়েছে স্যার এল্টন জন এবং কেট ব্ল্যানচেটের মতো দুই অসাধারণ মানুষকে। এটা আমার কাছে সত্যিই গর্বের।

 


শাহরুখ আরো বলেন, কোনো নারীর মুখে এসিড ছুড়ে মারাটা অকল্পনীয় একটি অপরাধ।

 

৫২ বছরের অভিনেতা এ সময় তার প্রয়াত মা, স্ত্রী এবং কন্যাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

 

এর আগে ক্রিস্টাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, মল্লিকা সারাভি, এ আর রহমান, শাবানা আজমি, রবি শঙ্কর ও আমজাদ আলি খান।

 

সুইজারল্যান্ডের দাভোসে শহরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম সম্মেলন। প্রতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এ সম্মেলন।