নারী-শিশু নির্যাতনকারীরা সমাজের শত্রু: সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২৭ মে ২০২৬ বুধবার
ছবি: সংগ্রহিত।
নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোনো ধরনের শিশু বা নারী নির্যাতনকারীকে প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যেই হোক না কেন, সে সমাজের শত্রু। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।
আজ বুধবার (২৭ মে) দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে স্থানীয় দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বর্তমান সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পবিত্র ঈদুল আজহার পর মাদক, ইভটিজিং এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো আরও জোরালো অভিযান চালাবে। এ ধরনের অপরাধে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ে মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে যাদের ফসল নষ্ট হয়েছে এবং শিলাবৃষ্টিতে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা করা হবে। বর্তমান জনবান্ধব সরকার সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
অনুষ্ঠান শেষে সমাজকল্যাণ মন্ত্রী স্থানীয় ৪০০টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল এবং ১০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
এসময় হাকিমপুর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা