নারী সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে সভা ও প্রদর্শনী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ পিএম, ১৯ মার্চ ২০২২ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীর দৃক গ্যালারীতে শুরু হয়েছে দুদিনব্যাপী নারী সাংবাদিকদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা সভা ও প্রদর্শনী। আজ শনিবার ১৯ মার্চ প্রদর্শনী উদ্বোধন করা হয়।
দৃক গত অক্টোবরে ‘বাংলাদেশে সাংবাদিকতা: নারী সাংবাদিকদের অভিজ্ঞতা’ নিয়ে একটি গবেষণা কাজের উদ্বোগ নিয়েছে। এ গবেষণার অংশ হিসেবে ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে নারী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে, শুনেছে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, পেশাগত সাফল্য এবং সংগ্রামের গল্প।
এ কাজের উপর ভিত্তি করে দৃক পিকচার লাইব্রেরি ‘বাংলাদেশে নারী সাংবাদিকতা: ইতিহাস ও অভিজ্ঞতা’ শিরোনামে রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
শহীদ সাংবাদিক সেলিনা পারভীনকে উৎসর্গ করা হয়েছে এ প্রদর্শনী। উদ্বোধনী আয়োজনে তার ভাই শাহাবুদ্দিন শেলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নারী সাংবাদিকদের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক এবং অগ্রজ নারী সাংবাদিক শিরিনা আফরোজ, বিলকিস সুমি, রোজিনা ইসলাম ।
একই সঙ্গে আগামীকাল রোববার দৃকপাঠ ভবনে নারী সাংবাদিকদের সম্মেলন আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের মূল লক্ষ্য হলো সারা দেশে নারী সাংবাদিকদের মধ্যে যোগাযোগকে শক্তিশালী করা এবং সমষ্টিগতভাবে নারী সাংবাদিকদের দাবী নিয়ে আলোচনাকে জোরদার করা।
করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে ৯টা পর্যন্ত প্রদর্শনী চলবে।
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ






