নারী হকি দলের ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৫ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
ছবি: সংগ্রহিত।
জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের বাছাই পর্বে হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী হকি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
প্রতিমন্ত্রী এই জয়কে দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। একইসাথে দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।
এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, তিন ম্যাচের দুটিতে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ কেবল সেমিফাইনালই নিশ্চিত করেনি, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়ে তুলেছে। প্রতিমন্ত্রী এই ধারাবাহিক সাফল্যের প্রশংসা করে বলেন, নারী হকি দলের এই অদম্য স্পৃহা ও লড়াই করার মানসিকতা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, এশিয়ান গেমসের মতো এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরেও বাংলাদেশের মেয়েরা তাদের এই জয়ের ধারা বজায় রাখবে। সরকারের পক্ষ থেকে দেশের ক্রীড়া মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোর জন্য দলের সকলের সাফল্য ও মঙ্গল কামনা করেন।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











