ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:৩৯:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নাসির এতটা দুশ্চরিত্র কখনো কল্পনা করতে পারিনি: সুবাহ

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে আলোচনায় উঠে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মী। এবার তাদের সম্পর্কে কথা বলেছেন নাসিরের সাবেক প্রেমিকা ও অভিনেত্রী শাহ সুবাহ হুমায়রা। জানিয়েছেন, নাসির এত দুশ্চরিত্র তা তিনি কখনো কল্পনা করতে পারেননি।

মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে সুবাহ বলেন, আমি বুঝতে পারিনি নাসির এতটা নিচ, এতটা খারাপ। নাসির যে এত দুশ্চরিত্রের অধিকারী সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি।

তিনি আরও বলেন, আমি ভেবেছিলাম আমার সঙ্গে ব্রেক আপের পর সে ভালো হয়ে গেছে, খেলায় মন দিয়েছে। রুবেল ভাইয়ের মতো ইসলামিক মাইন্ডের একটা মেয়েকে বিয়ে করবে। কিন্তু না, সে তো ঠিক হয়নি। উল্টো এতটাই নষ্ট চরিত্রের একটা মেয়েকে সে বিয়ে করেছে যেটা বিশ্বাসযোগ্য নয়।

সুবাহ যোগ করেন, তামিমাকে নিয়ে সে (নাসির) লাইভে এসে নাচানাচি, গান গাওয়াসহ কত নষ্টামী করেছে। তারা আমাকে জেলাস বানাতে চায়। কিন্তু যে ছেলে আমার লাইফ নষ্ট করেছে তার জন্য আমার ফিলিংস কাজ করবে?

এর আগে লম্বা লাইভের শুরুতেই সুবাহ বলেন, নাসির হোসেন এবং তামিমা তাম্মিকে নিয়ে লাইভে এসে কথা বলতে আমি বাধ্য হলাম। আমি আর সহ্য করতে পারছি না। শুটিংয়ে গিয়েও নাসির-তামিমাকে নিয়ে আমার কথা শুনতে হচ্ছে। আমি এর আগেও বলেছি ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সব শেষ হয়ে গেছে।

-জেডসি