ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৯:৩৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

নায়িকা থেকে লেখিকা রানি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৩ পিএম, ১ অক্টোবর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বলিউডে পার করেছেন প্রায় ২৫ বছর। এ সময় নেহাত কম নয়। নানান ঘটনার সাক্ষী হয়েছেন।এবার সেই উত্থান-পতনের গল্প জানাবেন রানি মুখার্জি। থাকবে পেশাগত জীবনের সাফল্য, ব্যর্থতার গল্প। নানান অধ্যায়ের ছবি আঁকবেন। সঙ্গে পরিচালক-প্রযোজকদের সমীকরণ।

রানি অভিনেত্রী হিসেবে কতটা সফল, তা আর নতুন করে বলতে হয় না। এবার আসছেন নতুন ভূমিকায়। লেখিকা হিসেবে সফর শুরু করছেন তিনি। তবে তা পর্দায় নয়, বাস্তবে। আগামী ২১ মার্চ তার জন্মদিন। সেই দিনই তার আত্মজীবনী প্রকাশ করা হবে।

ভারতীয় সংবাদমাধ্যমে রানি জানান, দেখতে দেখতে ২৫টা বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলাম। ভারতীয় সিনেমা আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এখনও মনের কথা কাউকে বলিনি। ইন্ডাস্ট্রিতে মহিলাদের প্রতিটি মুহূর্তে চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে হয়। এ বিশ্লেষণ আমার ওপরেও প্রভাব ফেলেছিল। সেই সব অভিজ্ঞতার কথাও রয়েছে থাকবে এই বইয়ে।

সূত্র : হিন্দুস্তান টাইমস