ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ১৩:৪২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনা, বাংলাদেশি বাবা-ছেলেসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের আলবেনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ক্লেভেরাকের নাইনএইচ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাইওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার মোহাম্মদ হেরামন (৬০) এবং তার ছেলে মোহাম্মদ নাজুমল রুবেল (২৯)। একই দুর্ঘটনায় রুবেলের বন্ধু নড়াইল জেলার ফাহিম আলিম (২৭) ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া বিপরীত দিক থেকে আসা আরেক গাড়ির যাত্রী, স্টকপোর্টের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও নিহত হন। এই দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় নিহত হেরামনের মেয়ে ফাতিমা আক্তার এবং তার এক বছর বয়সী নাতনী আহত হয়েছেন। তাদের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, ভ্যান উইক লেনের দক্ষিণে স্টেট রুট ৯এইচ-এ একটি টয়োটা প্রিয়াস হঠাৎ রাস্তার মাঝের বিভাজন অতিক্রম করে। এরপর এটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনকে সজোরে ধাক্কা দেয়। এই সংঘর্ষেই ঘটনাস্থলে একাধিক প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহত হেরামন ও তার ছেলে রুবেল ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারসহ বিভিন্ন

সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল বলে জানিয়েছেন কমিউনিটির সদস্যরা। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও কমিউনিটির মধ্যে গভীর শোক বিরাজ করছে।

ব্রঙ্কসের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শেখ আবুল হোসাইন জানান, নিহতরা মঙ্গলবার ব্যবসায়িক কাজে বাফেলো যাচ্ছিলেন। পথেই এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, বাবা-ছেলেসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের জানাজার নামাজ বুধবার স্থানীয় বায়তুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। এই মর্মান্তিক ঘটনায় পুরো বাংলাদেশি কমিউনিটি শোকাহত। কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানিয়েছে।