ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২৩:৪২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

নিউইয়র্কে ১৫ মে পর্যন্ত শাটডাউন বাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

নিউইয়র্কে ১৫ মে পর্যন্ত শাটডাউন বাড়াল

নিউইয়র্কে ১৫ মে পর্যন্ত শাটডাউন বাড়াল

নিউইয়র্কের গভর্নর অ্যান্ডু কোমো আগামী ১৫ মে পর্যন্ত এ রাজ্যের শাটডাউনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। অধিক সাবধানতা অবলম্বন করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

উপাত্ত তুলে ধরে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটতে দেখা যাচ্ছে। তবে এক্ষেত্রে আরো ভালো ফলাফল পেতে নজরদারি বজায় রাখার প্রয়োজনীতার ওপর জোর দিতে হবে। খবর এএফপি’র।

গভর্নর হাসপাতাল ও আইসিইউ’তে রোগী ভর্তি কমছে বলে বৃহস্পতিবার জানান।

প্রতিদিনের ব্রিফিংকালে কোমো বলেন, ‘আমি লক্ষ্য করছি যে আক্রান্তের হার অনেক কমে গেছে।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আরো ৬০৬ জন মারা গেছে। বিগত ১০ দিনের মধ্যে প্রাত্যহিক হিসাবে এ সংখ্যা সর্বনিম্ন।

কোমো বলেন, আশার কথা হলো নিউইয়র্ক রাজ্য সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত নিউজার্সি ও মিশিগানে একশটি করে এবং মেরিল্যান্ডে ৫০টি ভেন্টিলেটর অনুদান দেবে।

প্রসঙ্গত, নিউইয়র্কে কোভিড-১৯ ভাইরাসে কমপক্ষে ১১ হাজার ৫৮৬ জন মারা গেছে এবং ৫ লাখেরও বেশি লোক আক্রান্ত হয়েছে।