নিউইয়ার্কে ফরটি আন্ডার ফরটি জয়ী হলেন বাংলাদেশী শাহানা
আহম্মেদ মুন্নী | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ এএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
শাহানা হানিফ।
বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রতিবছরের মতো এবারও যাদের বয়স ৪০ বছরের নিচে এমন ৪০ জন তরুণ-তরুণীকে সম্মাননা জানাল নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেট। এই ৪০ জনের মধ্যে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন শাহানা হানিফ। তিনি এর আগে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায়ও স্থান পেয়েছিলেন।
শাহানা হানিফ সম্পর্কে সিটি অ্যান্ড স্টেটের তালিকায় লেখা হয়েছে, বাংলাদেশি ইমিগ্র্যান্টের কন্যা শাহানা হানিফ একজন কমিউনিটি অর্গানাইজার। এ বছরের জুন মাসে নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিসট্রিক্ট ৩৯ থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন তিনি। আসন্ন ২ নভেম্বর সিটি কাউন্সিল নির্বাচনে নির্বাচিত হলে তিনিই হবেন প্রথম মুসলিম নারী। তার ডিসট্রিক্টেও তিনি প্রথম নারী ও ‘পিপল অব কালার’ হিসেবে নির্বাচিত হবেন ।
এ ব্যাপারে শাহানা হানিফ বলেন, আমার মনে পড়ছে আজ থেকে ২০ বছর আগে ২০০১ সালে ৯/১১ এর পর একজন আমােক উদ্দেশ্য করে বলেছিলেন, তুমি একদিন নির্বাচিত প্রতিনিধি হবে। আমি বিশ্বাস করিনি তা যে মাত্র দুই দশকের মধ্যে সম্ভব হবে।
টিনেন্ট অর্গানাইজার, ডিজঅ্যাবিলিটি রাইটস এক্টিভিস্ট এবং ডমিস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে সোচ্চার শাহানা হানিফ একই ডিসট্রিক্ট কাউন্সিলম্যান ব্র্যাড ল্যান্ডারের অফিসে কমিউনিটি অ্যানগেজমেন্টের পরিচালক হিসেবে কাজ করেছেন। এ অভিজ্ঞতাই তৃণমূল পর্যায়ে কাজ করতে সহায়ক হয়েছে।
শাহানা হানিফ বলেন, আমার কর্মক্ষেত্রে ও আমার কমিউনিটি ছাড়িয়ে আমার ডিস্ট্রিক তো বটেই, নিউইয়র্ক নগরীতে যারা নানা পর্যায়ে সুবিধাবঞ্চিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা আমার একমাত্র উদ্দেশ্য। তবে আমার কমিউনিটি আমার কাছে সবার আগে। আমি সম্পূর্ণভাবেই তাদের জন্য নিজেকে নিবেদিত করব।
‘ফোরটি আন্ডার ফোরটি’ সম্মাননা যারা পেয়েছেন তারা নিউইয়র্ক সিটির গভর্নমেন্টে কর্মরত, কিংবা রাজনীতি অথবা আইনপেশার বিভিন্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট। এসব উদীয়মান তারকারা ইতোমধ্যে তাদের কর্মের মধ্য দিয়ে নিজেদের প্রতিভার ও সক্ষমতার প্রমাণ রেখেছেন। নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেট জানিয়েছে, ৪০ জনকে বেছে নেওয়ার লক্ষ্যে পাঁচশ জনেরও বেশি তরুণ-তরুণী মনোনয়ন পেয়েছিলেন।
গত ১১ অক্টোবর (সোমবার) এই ‘ফোরটি আন্ডার ফোরটি’ তালিকা প্রকাশিত হয়।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

